অপরাধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অপরাধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১০ মে, ২০১৬

প্যান্টের ভেতর সোনা সহ একজন আটক



এবার প্যান্টের ভেতর সাতটি সোনা সহ এক যাত্রীকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর কাস্টমস কর্মকর্তারা। ৪০ লাখ টাকা মূল্যের এই সোনার বারগুলো ওই যাত্রীর প্যান্ট ও জুতার ভেতর লুকানো ছিলো। সোমবার রাতে এই লম্বা সোনার বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস হাউজ টিম জানায়, গত সোমবার রাতে সিঙ্গাপুর থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৫ (RX-785) ফ্লাইটে ওই যাত্রী ঢাকায় আসেন। পরে তার প্যান্ট ও জুতার ভেতর তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার সহ ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানী অনুমতি ছাড়া এতগুলো বার আনায় এগুলো একেবারে জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানায় শাহজালাল বিমানবন্দর কাস্টমস। - প্রথম আলু

সোমবার, ৯ মে, ২০১৬

ধারের টাকা না দেয়ায় জোরপূর্বক সোয়েটার পড়িয়ে হত্যা !


ধারের টাকা না দেয়ায় জোরপূর্বক সোয়েটার পড়িয়ে হত্যা !



এবার রাজধানীতে ঘটলো আরেকটি চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনা। ধারের টাকা পরিশোধ না করায় প্রচন্ড গরমের মধ্যে সোয়েটার পড়িয়ে মেরে ফেলা হয়েছে খায়রুল আলম নামে এক যুবককে। রাজধানীর মানিকনগর পাওয়ারহাউস এলাকায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ খায়রুলের কাছে টাকা পায় হারুন ন‍ামের এক প্রতিবেশী। অনেকবার টাকা দিবো দিচ্ছি বলেও খায়রুল ধারের টাক‍াগুলো পরিশোধ করেনি।

এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় পাওনাদার হারুন। অতঃপর বুধবার দুপুর ২টায় খায়রুলকে বাসা থেকে ডেকে নিয়ে জোরপূর্বক সোয়েটার পড়িয়ে দেয় হারুন সহ এলাকার আরো কিছু বখাটে যুবকেরা। ফলে অতিরিক্ত ডিহাইড্রেশনের কারণে মারা যায় খায়রুল।

খায়রুলের গা থেকে সোয়েটার খুলে তার মরদেহটি ঢাকা মেডিকেল মর্গের নিকট হস্তান্তর করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, চাঞ্চল্যকর এ খুনের দায়ে অভিযুক্ত হারুন ও তার দলবল ইতিমধ্যেই ঢাকার বাইরে গিয়ে গা ঢাকা দিয়েছে। খুনিদের যতদ্রুত সম্ভব আটক করা হবে বলে জানিয়েছেন মানিকনগর থানা কর্মকর্তা এসআই জামসেদ। - প্রথম আলু